জামিন পেলেন লালুপ্রসাদ যাদব - The News Lion

জামিন পেলেন লালুপ্রসাদ যাদব




দি নিউজ লায়ন ;   জামিন পেলেন  লালু প্রসাদ যাদব। দীর্ঘ কারাভোগের পর শুক্রবার জামিন পেলেন তিনি।   প্রায় ১ হাজার কোটি রুপির পশুখাদ্য কেলেংকারির চাইবাসা ট্রেজারির অর্থ তছরুপ মামলায় জামিন পেলেন লালু প্রসাদ। তবে জামিন পেলেও লালু এখনই তাঁর নিজের রাজ্য বিহারে প্রবেশ করতে পারবেন না। বিহার প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে আদালত। কারন, অন্য একটি মামলায় তিনি জামিন পাননি। লালু প্রসাদ যাদব আপাতত ঝাড়খন্ডের রাঁচিতে থাকবেন।


 জানা গিয়েছে, রাঁচির একটি বিশেষ বাংলোতে বসেই তিনি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সমস্ত প্রস্তিতি সারছেন। শুক্রবার সকালে পশুখাদ্য মামলার শুনানিতে লালু প্রসাদের আইনজীবিরা আবেদন করেন, চাইবাসা ট্রেজারি অর্থ তছরুপ মামলায় লালুপ্রসাদ যাদব প্রায় অর্ধেক সাজা কাটিয়ে ফেলেছেন। তাই এখন তিনি জামিন পেতে পারেন। এরপরেই আদালত লালু প্রসাদের জামিন মঞ্জুর করেন। 


লালুর জামিনের খবর ছড়িয়ে পড়তেই বিহারের আরজেডি শবির থেকে বিহার নির্বাচনে বিরোধীদের মহাজোট আনন্দে মেতে ওঠে। তবে আদালত এদিন দুমকা ট্রেজারি মামলায় লালু প্রসাদকে জামিন না দেওয়ায় তিনি আপাতত বিহারে প্রবেশ করতে পারবেন না। ফলে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে লালু নিজের রাজ্য বিহারে প্রবেশ করতে পারবেন না। 


উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন চারাঘোটালা মামলা বা পশুখাদ্য কেলেংকারিতে জড়িয়ে পড়েন লালুপ্রসাদ যাদব। যার অন্যতম ছিলো চাইবাসা ট্রেজারির আর্থিক তছরুপ। সেই মামলা চলাকালীন বিহার ভাগ হয়ে ঝাড়খন্ড রাজ্যের সৃষ্টি হয়। আর ঝাড়খন্ড রাজ্যের মধ্যে পড়ে যায় চাইবাসা। ফলে ওই মামলায় দোষী সব্যস্ত হওয়া লালু প্রসাদকে রাঁচিতে বন্দি করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.